শপথের পরই সংসদীয় দলের বৈঠক বিএনপির 

অন্যদৃষ্টি ডেস্ক ।।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক শপথের পর অনুষ্ঠিত এ বৈঠকে সংসদ নেতা ও উপনেতা নির্বাচন করা হবে। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ নেতা নির্বাচনই সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ।

এদিকে নতুন মন্ত্রিসভার গঠন নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কিছুটা ইঙ্গিত দিয়েছেন। সোমবার রাজধানীর রাওয়া ক্লাবে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা শেষে তিনি সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভা সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য তার জানা নেই। তবে যারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং দুর্নীতির সঙ্গে আপস করেননি, তাদেরই মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা বেশি।

অন্যদিকে নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানিয়েছেন, মঙ্গলবার পর্যায়ক্রমে সংসদ সদস্য, সংবিধান সংস্কার পরিষদ এবং মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। সকালে দুই ধাপে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

সংসদীয় দলের বৈঠকে নির্বাচিত সংসদ নেতা রাষ্ট্রপতির কাছ থেকে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ