কুষ্টিয়ার মিরপুরে ফিরোজ মন্ডল নামে এক চাষির প্রায় দুই হাজার কলাগাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১০ জুন) ভোর ৫টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলি দাবি ওই চাষির।
কলাচাষি ফিরোজ মন্ডল বলেন, কৃষ্ণপুর গ্রামের বাইলদাড়ি মাঠ জিকে ক্যানালের পাশ দিয়ে প্রায় দুই কিলোমিটার এলাকায় তিনি বাণিজ্যিকভাবে কলাগাছের চাষ করেছিলেন। শত্রুতাবশত তার প্রায় দুই হাজার কলাগাছ কেটে দিয়েছেন দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, মানুষ মানুষের সঙ্গে শত্রুতা করে। কিন্তু গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? গাছ তো কারো সঙ্গে শত্রুতা করেনি। গাছের কোনো অপরাধ নেই। তাহলে কেন এমন করা হলো?।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
You must be logged in to post a comment.