আব্দুস সামাদ।।
ব্যাংকক টু পাতায়া হাইওয়েতে “হাইওয়ে রেস্টরুম”। প্রকৃতির ডাকে সারা দিতে পথিক সেবা। অবাক হবেন যখন দেখবেন যে, প্রস্রাব করতে গেলে আপনার থেকে একটি মহিলা বা পুরুষ হাত পাঁচেক দূরে হাইয়েজেনিক পদার্থ নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি হয়তো লজ্জা পাবেন বা অন্য কিছু ভাবতে পারেন। কিন্তু আপনার সারা আর তখনই তার শুরু। গ্লাভস হাতে সাথে সাথে পরিস্কার করে নিচ্ছে আপনার ত্যাগকৃত তরল।
আমরা হয় তো বা ব্রাশ দিয়েও এই কাজটি করতে দ্বিধা বোধ করবো, অনেকেই নাক ছিটকাবো। কিন্তু সে নির্দ্বিধায় তা পরিস্কার করে দিচ্ছে অপর জন যাতে স্বচ্ছন্দে ব্যবহার করতে পারে। এবং আপনাকে উদ্দেশ্য করে এও বলে “Have a safe journey”
লেখক
প্রধান শিক্ষক
রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়।
You must be logged in to post a comment.