মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর প্রতিনিধি ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে মহাজোট মনোনীতপ্রার্থী জাতীয় পার্টি নেতা মোহাম্মদ নোমান নির্বাচন থেকে সরে যাওয়ায় কেন্দ্রীয় আওয়ামীলীগে থেকে স্বতন্ত্রপ্রার্থী কাজী শহীদ ইসলাম পাপুল (আপেল প্রতীক)কে সমর্থন প্রকাশ করেছে।
কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী কোচেয়ারম্যানের পক্ষে ড. সেলিম মাহমুদ স্বাক্ষরিত চিঠিতে লক্ষ্মীপুর জেলা সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক এ্যাডভভোকেট নুরুউদ্দীন চৌধুরীকে স্বতন্ত্রপ্রার্থী কাজী শহীদুল ইসলাম পাপুলের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।
এ উপলক্ষে শুক্রবার ২১ ডিসেম্বর’১৮ সকাল ১০টায় রায়পুরে আনুষ্ঠানিকভাবে জেলা নেতারা কাজী শহীদুল ইসলাম পাপুলের পক্ষে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বলেন আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা যায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২০ ডিসেম্বর’১৮ তার স্বাক্ষরিত একটি প্রত্যাহারপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। প্রত্যাহারপত্রে জাতীয় পার্টি নেতা, নিজ দল জাতীয় পার্টির রাজনৈতিক অস্থিরতা, লক্ষ্য নির্ধারণে অনিশ্চয়তা, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় ও সিদ্ধান্তহীনতা এবং মহাজোটের স্বতন্ত্রপ্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টি নেতা মোহাম্মদ নোমান নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।
রায়পুর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ বলেন, ‘মহজোট মনোনীতপ্রার্থী মোহাম্মদ নোমান স্বইচ্ছায় নির্বাচন থেকে সরে গেছেন। কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগ থেকে আমাদেরকে যে নির্দেশনা দেয়া হবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবো।’
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.