মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মহাজোট মনোনীত লাঙ্গল প্রতিবেকর প্রার্থী মোহাম্মদ নোমান। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হুশেইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা ও এ আসনের জাপা’র বর্তমান সংসদ সদস্য।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের কাছে মোহাম্মদ নোমানের স্বাক্ষরিত এক পত্র এসে পৌছায়। সেখানে উল্লেখ ছিল, অভ্যান্তরিণ কোন্দল, গোপন আঁতাত, আর্থিক প্রলোভনসহ নানা দিক উল্লেখ করে নির্বাচন থেকে নমিনেশন প্রত্যাহার করে নিয়েছেন। পত্রে গত বুধবার ১৯ ই ডিসেম্বর তারিখের স্বাক্ষর ছিল। নির্বাচন সরে দাঁড়ানোর জন্য তিনি সকলের কাছে ক্ষমাও চেয়েছেন ওই পত্রে।
এবিষয়ে জানতে মোহাম্মদ নোমানের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিক বার চেষ্টা করে বন্ধ পাওয়া যায়। নোমানের নমিনেশন প্রত্যাহার করায় স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদ ইসলাম পাপুল (আপেল) এবং ধানেরশীষ প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া মূল প্রতিদ্বন্ধী হিসেবে মাঠে থাকবে বলে ধারণা আসনটির জনগণের।
You must be logged in to post a comment.