লক্ষ্মীপুরে ১৮ করাবন্দীকে করোনা টিকা প্রয়োগ করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় জেলা কারাগারে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার কারাবন্দীদের টিকা দেওয়া হয়।
জেলা সিভিল সার্জনের সহযোগীতায় একটি মেডিকেলা টিম কারাগারে গিয়ে এ টিকা প্রয়োগ করেন। কারাগার সুত্রে জানা যায়, আইনী জটিলতা ও নিরাপত্তাজনিত কারণে বন্দীদের কারাগার হইতে তাদের নিজ নিজ এলাকায় নিয়ে করোনা টিকা প্রদান করা সম্ভব হচ্ছে না। তাই তাদের জেলা কারাগারে করোনা টিকা প্রয়োগ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা কারাগারের জেল সুপার মো: রফিকুল কাদের, চিকিৎসক ডাঃ মাহমুদুর রহমান, ডেপুটি জেলা সুপার তোফায়েল আহমেদ ও সদর হাসপাতালের ডা. নাহিদুল ইসলাম প্রমুখ।
জেল সুপার মো: রফিকুল কাদের জানান, কারাবন্দীদের করোনা টিকা প্রয়োগে পুরো জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছে। পর্যায়ক্রমে বাকি কারাবন্দীদের করোনা টিকা দেওয়া হবে বলে জানান তিনি।
You must be logged in to post a comment.