লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস থেকে ২শ’ ৭০টি কাছিম উদ্ধার

মোহাম্মদ আলী, লক্ষীপুর
শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ৯:২৪ অপরাহ্ন
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস থেকে ২শ’ ৭০টি কাছিম উদ্ধার

চট্টগ্রাম টু খুলনা রুটের যাত্রীবাহী একটি বাস থেকে কাছিমের ৩টি বস্তা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সেখানে মোট ২শ’ ৭০টি কাছিম ছিলো, সেগুলোর মধ্যে ৩টি ছিলো মৃত।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আটককৃত ২শ’ ৭০টি কাছিমের মধ্যে জীবিত ২শ’ ৬৭টি কাছিম রায়পুর উপজেলার ডাকাতিয়া নদীর ১০নং ইউপি অংশে অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরী, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল জলিল, উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক, এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল আজম চৌধুরী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ