আমরা শাসক নই, জনগণের সেবক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানবতার ভ্যান গাড়ি নিয়ে লক্ষ্মীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ১০ দিন ব্যাপী গরীব, দুস্থ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
৩ মে সোমবার বিকেলে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী বালিকা বিদ্যা নিকেতন স্কুল মাঠে ইফতার বিতরণ কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে ।
এ সময় ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রায়পুর সদর আংশিক-২ আসনে এমপি পদপ্রার্থী এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, লক্ষ্মীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, সৈয়দ নুরুল আজিম বাবর, চৌধুরী মাহমুদুন্নবী সহেল, রাকিব হোসেন লোটাস, এবং, ইসমাইল হোসেন শিপন সহ প্রমুখ।
প্রতিদিন বিকেলে লক্ষ্মীপুর শহরের ১৫ টি ওয়ার্ডে বিভিন্ন জায়গাই তাদের এ কর্মসূচির ইফতার বিতরণ কর হবে।
You must be logged in to post a comment.