মোহাম্মদ আলী লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর প্রতিনিধি ।।
শহরের উত্তর তেমুহনী, ঢাকা-রায়পুর সড়ক, বাগবাড়ী ও বাঞ্চানগরের বিভিন্নস্থানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা করেন। গণসংযোগে দলের বেশ নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল।
গণসংযোগে সাহাবুদ্দিন সাবু বলেন, সারাদেশে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে সাধারন মানুষের গণজোয়ার দেখে সরকার আমাদের নেতাকর্মীদের উপর হামলা করছে। আমরা সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচনে নেমেছি। যতই হামলা মামলা করা হোক না কেন আমরা নির্বাচনে মাঠ থেকে সরে দাঁড়াবো না। জনগণ আমাদের সাথে আছে, তারা আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের নির্বাচিত করবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হারুনুর রশিদ বেপারী, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সিনিয়র সহসভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন, সাংগঠনিক সম্পাদক সৌওরাব হোসেন বুলু, পৌর বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, বিএনপি নেতা নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজোয়ার হোসেন আকবরসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.