র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ইয়াবা ব্যবসায়ী মিজান আটক

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯, ৮:৫১ অপরাহ্ন

ইমরান হোসেন, সদর লক্ষ্মীপুর।।

নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় অস্ত্র ও  ইয়াবাসহ মিজানুর রহমান মিজান (৩৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (০৮ আগষ্ট) রাতে নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন দক্ষিণ ফাজিলপুর গ্রামের মোখলেছ হাজী বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ইয়াবা কারবারি মিজানুর রহমান মিজান ওই গ্রামের মৃত হাজী মোখলেছুর রহমানের ছেলে।

এ সময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরী একনলা বন্দুক ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের কোম্পানি অধিনায়ক (পুলিশ সুপার) নরেশ চাকমার নেতৃত্বে একদল র‌্যাব সদস্য ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত মিজানুর রহমান মিজান ওরফে নিজাম উদ্দিন মিজান একজন চিহ্নিত ইয়াবা কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে বেগমগঞ্জ থানার বিভিন্ন এলাকায় খুন, ডাকাতি, ধর্ষণসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে আসছিল।

তার এসব সন্ত্রাসী কর্মকান্ডের কারণে র‌্যাব-১১ এর একটি বিশেষ দল তার উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি মিজানের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় খুন, ধর্ষণ, ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে।

এ ব্যাপারে অস্ত্র ও মাদক আইনে আরও দুইটি পৃথক মামলা হয়েছে তার বিরুদ্ধে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ