পবিত্র রমজান উপলক্ষে এতীম, অসহায়, ছিন্নমূল ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে মহেশপুর উপজেলা ছাত্রলীগ।
বুধবার বিকেলে শহরের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, পাইলট হাইস্কুল, বাস সট্যান্ড সহ পৌর এলাকায় দুস্থ, পথচারী ও এতীম শিশুর হাতে তুলে দেন মহেশপুর ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ ও সাধারণ সম্পাদক রুবেল খানের নেতৃত্বে মহেশপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন আহাম্মেদ, মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হাসান বাবু, উপজেলা ছাত্রলীগ নেতা আজাদ, জুয়েল, ইনামুল, আশাদুল, আমির, সুজন, হৃদয় প্রমুখ।
এসময় মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ বলেন, ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব শফিকুল আজম খান চঞ্চল এমপি’র পৃষ্ঠপোষকতায় আমরা গতদিন গুলোর ধারাবাহিকতায় রমজানের বাকি দিন গুলোতে ইফতার বিতরণ অব্যাহত রাখবো।
মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল খান বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার ধারাবাহিকতায় আমরাও মহেশপুরে ইফতার বিতরণ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
You must be logged in to post a comment.