রায়পুর উপজেলা আ.লীগের সভাপতি মামুন, সম্পাদক বাবুল

লক্ষ্মীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৯:৪৮ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রায়পুরে সাড়ে ১৯ বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে অধ্যক্ষ মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক পদে রফিকুল হায়দার বাবুল পাঠানের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের মার্চ্চেন্টস একাডেমি বিদ্যালয় মাঠে সম্মেলনের শেষ সময়ে নাম ঘোষণা করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সমঝোতার ভিত্তিতে এ কমিটি করা হয়।

এছাড়া কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি হাজী ইসমাইল খোকন, সহ-সভাপতি মো. শাহজাহান, হারুনুর রশিদ, নাজমুল কাদের গুলজার, দিদার হোসেন দেলু, তাফাজ্জল হোসেন মুন্সী, সাঈদুল বাকিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন রুবেল ভাট, সফিকুর রহমান খান, কামরুল হাসান রাছেল, সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া, তানভির হায়দার চৌধুরী রিংকু, সফিউল আযম চৌধুরী সুমন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আসিফ রুহুল আরিফ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আলমগীর হোসেন অশ্রু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আক্তার হোসেন মিয়াজি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাহেনুর চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. তুষার, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক রিফাত হোসেন জিকু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিপন পণ্ডিত, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ হোসেন খোকন প্রমুখ।

গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকার সরাতে আমরা একমত : ফখরুল

এদিন দুপুর ১২টা থেকে সম্মেলন শুরু হয়। উদ্বোধন করেন জেলা সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

এছাড়া উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাবেক মন্ত্রী শাহজাহান কামাল এমপি, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুর সবুর, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, বিটিএমই নেতা মোহাম্মদ আলী খোকন প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ আর সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ