রায়পুরার দূগ՛ম চরাঞ্চলে পাপড়ি -অধিকার (শিশু শিক্ষা) প্রকল্পের মাধ্যমে গভার্নমেন্ট প্রাইমারী স্কুল ভিত্তিক গ্রামে গ্রামে সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
নরসিংদীর রায়পুরা উপজেলার দূগ՛ম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের ৯টি গ্রামের ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। গত ৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে চাঁনপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়গুলিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়।
র্যালি ও আলোচনা সভায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবগ՛ স্বতস্ফুত՛ভাবে অংশগ্রহন করেন। চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমেন সরকারের নেতৃত্বে একটি টিম স্কুলে স্কুলে গিয়ে এসব অনুষ্ঠান পরিদশ՛ন করেন ও আলোচনায় অংশ গ্রহণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব-আবুল হাসেম SMC সভাপতি,“অধিকার” প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: আলাউদ্দিন, এসিসট্যান্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ নাজিম উদ্দিন, সোস্যাল মবিলাইজার জনাব সফিকুল ইসলাম সরকার,জনাব নজরুল ইসলাম, শহীদুল্লাহ, মোস্তফা কামাল, রাসেল মিয়া প্রমুখ।
উল্লেখ্য, স্থানীয় বেসরকারি সংস্থা পাপড়ি কর্তৃক বাস্তবায়িত “অধিকার” প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহযোগিতায় জাপানী দাতা সংস্থা শাপলানীড়।
আয়োজকরা জানান, চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি, আনন্দঘন পরিবেশ তৈরি ও সকলের অংশীদারিত্ব বৃদ্ধি করাই অধিকার প্রকল্পের মূল লক্ষ্য।
You must be logged in to post a comment.