রায়পুরাতে “অধিকার” প্রকল্পের সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, নরসিংদী
মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ২:০৭ অপরাহ্ন

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যবিধি মেনে “অধিকার” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। চারিদিকে মেঘনা নদী বেষ্টিত দ্বীপচর চাঁনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গত ৩০ আগস্ট বেসরকারি সংস্থা পাপড়ির আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অধিকার প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিটের আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোমেন সরকার। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বেসরকারি সংস্থা পাপড়ি ”অধিকার” প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের শিশুদের স্কুল থেকে ঝরেপড়া রোধসহ প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার যে উদ্যোগ নিয়েছে তা প্রসংসার দাবি রাখে।

তিনি আরো বলেন, একজন সুন্দর মানুষ ইচ্ছে করলেই একটি সুন্দর সমাজ উপহার দিতে পারে না। সমাজের সকলের সমন্বিত প্রচেষ্টায়ই একটি সুন্দর সমাজ বিনির্মান করা সম্ভব হবে। পাপড়ির সোস্যাল মবিলাইজার সফিকুল ইসলাম সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইয়াকুব মাস্টার, ইউপি সদস্য বশিরুল আলম, সদাগরকান্দি সরকারি প্রাথমকি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ডা. আক্তারুজ্জামান কামাল, প্রজেক্ট একাউন্টেন্ট ফখরুল আলম, সহকারি প্রজেক্ট কো-অর্ডিনেটর নাজিম উদ্দিন। বক্তারা চাঁনপুর ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান বর্তমানে চাঁনপুর ইউনিয়নের ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনটিতেই প্রধান শিক্ষক নেই। সবগুলিই চলছে ভারপ্রাপ্ত দিয়ে।

জাপানী দাতা সংস্থা শাপলা নীড়ের অর্থায়নে শিশুশিক্ষার উন্নয়নে সামাজিক জাগরণ কর্মসূচি “অধিকার” প্রকল্পের  প্রকল্প অবহিতকরণ সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কালিকাপুর সরকারি প্রামিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাইলী বেগম, বগডহরিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা শুক্কুর আলী, ডা. শাহ আলম, সোস্যাল মবিলাইজার নজরুল ইসলাম, শহিদুল্লাহ, মোস্তফা কামাল, প্রকল্পের প্যারা টিচার সামিয়া আক্তার, কুদ্দুস আলম, এডুকেশন ফেসিলিটেটর সুমী আক্তার, সুইটি বেগম, ইউপি সদস্যগণ, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ