জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার সকাল ১০.০০ (দশ ঘটিকায়) টায় উপজেলার আলেম ওলামসহ সর্বস্তরের প্রায় অর্ধ লক্ষ জনতা ফ্রান্সের বিরোদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
সরিষাবাড়ী শিমলা বাজার গোরস্থানস্থ হাফেজিয়া মাদরাসার মোহতামিম আলহাজ হাফেজ মোঃ শহিদুল ইসলামের আয়োজনে মিছিল ও সমাবেশে উপজেলার ভাটারা, মহাদান, কামরাবাদ, সাতপোয়া, ডোয়াইল, পোগলদীঘা, আওনা, পিংনা ও পৌরসভা থেকে বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিম, মাদরাসার মক্তবের শিক্ষকসহ বিভিন্ন পেশার প্রায় অর্ধ লক্ষ লোক উপস্থিত হয়।
মিছিলটি সরিষাবাড়ী গোরস্থান ও ঈদগাহ মাঠ থেকে আরম্ভ হয়ে উপজেলার আরামনগর বাজারসহ মেইন মেইন সড়ক প্রদক্ষিন শেষে সরিষাবাড়ী প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে। সমাবেশে সরিষাবাড়ী হাফেজিয়া মাদরাসার মোহতামিম আলহাজ শহিদুল ইসলামের সভপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি মোঃ নাজমুল হুদা সাইদী, মুফতি কামরুজ্জামান, হাফেজ আঃ মালেক, হাফেজ আলী আকবর, হাফেজ জোনাইদ আহম্মেদ ও হাফেজ সাইদুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা নবী করিম (সাঃ) কে হেয় প্রতিপন্ন করাসহ নবীর প্রতি অবমাননাকর বক্তব্য দেয়ায় ফ্রান্সের পন্য বর্জন করার আহবান জানান বাংলাদেশসহ অন্যান্য দেশের মানুষের প্রতি।
You must be logged in to post a comment.