বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব থেকে রক্ষায় মহান সৃষ্টিকর্তার নিকট দয়া চেয়ে রামগঞ্জ প্রেস ক্লাবের উদ্যেগে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (৫ মে) শহরের ক্যাপসিকাম চাইনীজ রেঁস্তোরা মিলনায়তনে সামাজিক দুরুত্ব বজায় রেখে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ খালেদ মাহমুদ ফারুকের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি হাজী হুমায়ুন কবীর পাটোয়ারী, নির্বাহী সদস্য এস এম বাবুল বাবর, সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, সহ-সম্পাদক পাটোয়ারী হোসেন শরীফ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক এমরান হোসেন পাটোয়ারী, মোঃ শহিদ উল্যাহ, খালেদ হোসেন হুমায়ুন, সাখাওয়াত হোসেন সাখা, জহিরুল ইসলাম, শামছুল ইসলাম, তামজিদ হোসেন রুবেল প্রমূখ।
You must be logged in to post a comment.