রামগঞ্জে ৭মার্চ জাতীয় দিবস পালিত

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুরঃ
রবিবার, ৭ মার্চ, ২০২১, ৯:২৪ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস প্রথমবারের মত পালিত হয়েছে৷ দিবসটি উপলক্ষে  আজ শনিবার উপজেলা পরিষদ মিলায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন লক্ষ্মীপুর-১রামগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ড.আনোয়ার খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকম রুহুল আমিন, রামগঞ্জ পৌরসভা মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, পৌরসভার সাবেক মেয়র  বেলাল আহমেদ প্রমূখ৷

এ ছাড়াও আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান,  উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম মাষ্টার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর , মুক্তিযোদ্ধা সালেহ আহম্মদ, মানিক মাল, রামগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবু তাহের৷

অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর ৭মার্চ ভাষন প্রদর্শন করেন৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ