লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামিক ডেমোক্রেটিক এ্যালায়েন্স এর চেয়ারম্যান লায়ন এম এ আউয়াল নিজস্ব অর্থায়নে বৃহস্প্রতিবার দুপুরে দক্ষিণ নারায়ণপুর গ্রামের বিভিন্ন পেশাজীবীসহ হতদরিদ্র সাত শতাধিক পরিবারের মাঝে শাড়ি,লুঙ্গি সহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি,বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর শহরের সাবেক কাউন্সিলর মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুল হান্নান, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান শেখ, সাবেক যুবলীগ নেতা রিপন আহমেদ, মাওলানা জিল্লুর রহমান, পৌরশহরের বিশিষ্ট ব্যবাসয়ী,সমাজসেবক কাজী মনির হোসেন, নাজমুল হাসান বাপ্পি, হোসাইন আহম্মেদ, রামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জাকির হোসেন পাটোয়ারী সহ জেলা,উপজেলার গণমাধ্যম কর্মি এসময় উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন চলমান বৈশ্বিক করোনা ভাইরাসে ঘরবন্দী নিম্মও মধ্যবিত্ত পরিবারের পাশে থেকে সাবেক এমপি লায়ন এমএ আউয়াল এর পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তাঁর এ ক্ষুদ্রপ্রয়াসটি পেয়ে স্বস্তি ফিরে আসবে হতদরিদ্র পরিবার মাঝে। আলোচনা সভা শেষে করোনাকালে সকলের জানমাল হেফাজত সহ মহামারি হাত থেকে মুক্তি পাওয়ায় জন্য আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত ও দোয়ার আয়োজন করছেন।
You must be logged in to post a comment.