মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরস্ত ওয়াপদা সড়কে স্টেশন মডেল স্কুলের পাশ্বে আজ বৃহস্পতিবার বেলা ৩.৩০ টায় এক ভয়াবহ অগ্নিকান্ডে প্রাইম বেডিং হাউজের তিনটি গুদাম ভস্মীভূত হয়।
সুত্রে জানাযায়, পাশে নবনির্মিত লেয়াকত হোসেন রবিন হুটের দোকান ঘরের চাল রেলিং ওয়েলডিন করার সময় অসাবধানতা বসত আগুনের পুলকি গিয়ে প্রইম বেডিং এর তুলার গুদামে আগুন লাগে এরপর এক এক করে পার্শ্বে কাপড় ও কার্পেটের গুদামে ও আগুন লাগে।
প্রাইম বেডিং হাউজের মালিক জানায় তার ১৫ থেকে ২০ লক্ষ টাকার মালামল ভস্মীভূত হয়েছে। আগুন লাগার ২০ মিনিট পর রামগঞ্জ ফায়ার সার্ভিস এসে প্রায়ই দীর্ঘ ৪০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
You must be logged in to post a comment.