রামগঞ্জে ধর্ষক বাহারের ফাঁসির দাবিতে গণমিছিল ও মানববন্ধন

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর
সোমবার, ১০ আগস্ট, ২০২০, ৯:৫৫ অপরাহ্ন
রামগঞ্জে ধর্ষক বাহারের ফাঁসির দাবিতে গণমিছিল ও মানববন্ধন

লক্ষ্মীপুরের রামগঞ্জের ১০ নং ইউনিয়নে ফাতেমা আক্তার প্রিয়াকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার প্রতিবাদে আজ (১০ জুলাই) সোমবার বেলা ১১ টায় খুনিদের ফাঁসির দাবিতে পুরো ইউনিয়নে গণমিছিল ও পরে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন, ইশা ছাত্র আন্দোলন সহ তৃণমূল পর্যায়ের নারী পুরুষ।

এসময় বক্তারা বলেন, ধর্ষক খুনী বাহার এমন অমানবিক কাজ করে পুরো ইউনিয়ন বাসিকে কলঙ্কিত করেছে।

উল্লেখ্য,শনিবার দুপুরে বাউরখাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে ঘাতক বাহার হোসেন ভাটরা ইউপির গ্রামপুলিশ লোকমান হোসেনের কিশোরী মেয়ে ও ভাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার প্রিয়াকে (১৩) দলবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করে।

সৃষ্ট ঘটনায় রোববার পুলিশ হত্যা মামলার প্রধান আসামী বাহারকে আটক করে আদালতে শোর্পদ করেন।স্থানীয়রা ঘাতকের ফাঁসি ও সহযোগীদেরকে গ্রেপ্তার দাবী জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ