বিয়ে বাড়িতে দেয়ার জন্য গিফট কিনে বাড়ি ফেরার পথে মোঃ জসিম উদ্দিন (৩৬) নামের এক ব্যবসায়ীর করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রামগঞ্জ- লক্ষ্মীপুর সড়কের ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের সইলখালী গ্রামের মৃত মফিজ উল্যাহ পাটোয়ারির ছেলে এবং দেওয়ানজির হাটের ওয়ার্কশপ ব্যবসায়ী।
নিহতের আত্মীয় এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার একটি বিয়ে বাড়িতে দেয়ার জন্য গিফট কিনতে রামগঞ্জ বাজারে যায় ওই ব্যবসায়ী। গিফট নিয়ে বাড়ি ফেরার পথে ফতেহপুরের ঐদ্ধারা দিঘির পাড় আসতেই তাকে বহনকারী মোটর সাইকেলকে পিছন থেকে চাপা দেয় ইট বোঝাই একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ওই যুবক দুই সন্তানের জনক ছিলেন।
You must be logged in to post a comment.