রামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দরিদ্র মানুষের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ঈদ উপহার ও ইফতার সমগ্রী বিতরণ করেছেন লক্ষ্মীপুর-১, রামগঞ্জ আসনের সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান।
সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হওয়ায় সাংসদের পক্ষে তাঁর ছোট ভাই খোরশেদ আলম খান, এমপি’র গণমাধ্যম ও রাজনৈতিক সচিব শেখ নাজমুল হক সৈকত ও সহকারী একান্ত সচিব রিয়াজুল হায়দার বাপ্পী ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র বেলাল আহমেদ, বিআরডিবি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভুইয়া সুমন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফায়সাল মাল, সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভ, ছাত্রলীগ নেতা অপু মালসহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় ড. আনোয়ার খান এমপি ঢাকা থেকে রামগঞ্জে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া করার আহবান জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ কিছু পায় আর বিএনপি সব কিছু কেড়ে নেয়। দলে যেন কোন অনুপ্রবেশ না ঘটে এবং দলীয় কোন্দল ও ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহবান জানান ড. আনোয়ার খান এমপি।
৭ নং দরবেশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, দরবেশপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিমনগর নূরীয়া সিনিয়র ফাজিল মাদরাসা প্রাঙ্গন এবং ৮ নং ইউনিয়ন পরিষদ কার্যালয়, বদরপুর দারুল কোরআন ইসলামিয়া দাখিল মাদরাসা ও শাহ জকিউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় ৪ হাজার অসহায় দুস্থ মানুষের মধ্যে চাল, ডাল’ চিনি, সেমাই, গুঁড়োদুধ, খেজুর, বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে ঈদুল ফিতরের আগপর্যন্ত রামগঞ্জের সবগুলো ইউনিয়ন ও পৌর এলাকায় ৪০ হাজার পেকেট ঈদ উপহার প্রদান অব্যাহত রাখা হবে বলে ঘোষণা দেন ড. আনোয়ার খান এমপি।
দীর্ঘ ৭ বছর ধরে রামগঞ্জের লক্ষ লক্ষ অসহায় মানুষের মাঝে এভাবে নিজ খরচে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন সংসদ সদস্য আনোয়ার হোসেন খান।
You must be logged in to post a comment.