রাঙ্গুনিয়ায় করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ৮:৫৪ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় করোনায় আক্রান্ত রোগী চন্দ্রঘোনা ও কদমতলী ইউনিয়নের নিবাসী ওষুধের দোকানের মালিক পারভেজ(৩৫) এর মৃত্যু হয়েছে! যা উপজেলা পর্যায়ে দ্বিতীয় মৃত্যু।

সোমবার (২৬ মে) দিবাগত রাত আড়াইটার সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

আজ মঙ্গলবার সকালে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যুবকের দাফনকার্য সম্পূর্ণ করা হয়েছে।

যুবকের মৃত্যু সম্পর্কে থানার অফিসার ইনচার্জ বলেন, কয়েকদিন আগে যুবকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের পর থেকে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।সেখানে তিনি মৃত্যু বরণ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ