দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।।
চট্টগ্রামের বিশেষ অভিযানে একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসাসীসহ দুইজন মাদক ব্যবাসীকে আটক করেছেন রাঙ্গুনিয়া থানার পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থানার এসআই ইসমাইল হোসেন জানান, বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টার এসআই মাহাবুব হোসেনসহ সঙ্গীয় পোর্সের সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, চট্টগ্রামের জেলার রাঙ্গুনিয়া উপজেলা পৌরসভার উত্তর ঘাটচেক এলাকার বশির আহমদ পুত্র সরোয়ার(৪০), পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকার মাইল্যার পাড়া গ্রামের জামাল উদ্দীনের স্ত্রী পাখি বেগম (৩৫), বাশঁখালী উপজেলা জলদি, ৮নং ওয়ার্ডের নিবাসী মৃত সামছুল আলমের স্ত্রী রেহেনা আক্তার ( ৪০)।
তাদেরকে আজ বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পূর্বের মামলা দেখিয়ে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
You must be logged in to post a comment.