রাঙ্গুনিয়ায় এসএসসি পরীক্ষার ফলাফলে উত্তর পোমরা উচ্চ বিদ্যালয় শীর্ষে 

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২ জুন, ২০২০, ৬:৫৪ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন,রাঙ্গুনিয়া প্রতিনিধি। ।

রাঙ্গুনিয়া উপজেলার মধ্যে এবার এসএসসি পরীক্ষার ফলাফলে ভিত্তিতে প্রথম স্থান আর্জন করে সবার শীর্ষে রয়েছে উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়।

রাঙ্গুনিয়া উপজেলা শিক্ষা অফিস সুত্রে এ তথ্য জানা যায়। তথ্য উল্লেখ রয়েছে, রাঙ্গুনিয়া উপজেলাধীন প্রায় চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলের মধ্যে এ স্কুলটি শতকরা ৯৭.২৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেন।

আজ মঙ্গলবার সকালে স্কুলের এমন ফলাফলের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মাহমুদুল রশিদ বলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির তদারকি ও বিশেষ করে পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় ও শিক্ষকদের আন্তরিকতার সহিত পাঠদান ও শিক্ষার্থীদের কঠোর অধ্যাবসায় এবং অভিভাবকদের সহযোগিতায় স্কুলের সাফল্য ও কাঙ্খিত ফলাফল পেযেছে। এ জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানায়।

এ ছাড়া তিনি স্কুলের যে শিক্ষক সংকটের রয়েছে! তা অতি শীঘ্রই পূরণ করার জন্য প্রশাসনের কাজে অনুরোধ জানান।  বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী নুরুল ইসলাম বিএসসি জানান, শিক্ষকদের আন্তরিকতার সহিত পাঠদান, শিক্ষার্থীদের কঠোর অধ্যাবসায় আজকে এ স্কুলের সাফল্য।

এ ফলাফল অর্জন করায় পরিচালনা পরিষদের পক্ষ থেকে ও অভিনন্দন ও মোবারকবাদ জানান। উপজেলার ফলাফল পর্যালোচনা বিষয়ে উপজেলা মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী মোবাইল ফোনে জানান, চলতি এসএসসি পরীক্ষায় রাঙ্গুনিয়া উপজেলাধীন ৪০টি মাধ্যমিক স্কুল থেকে তিন হাজার আটাশত পচাত্তর জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। তমধ্যে কৃতকার্য হয়েছে তিনহাজার পনেরজন।

অনুত্তীর্ণ হযেছেন আটশো ষাটজন, জিপিএ ৫ পেয়েছেন ৪১ চন, পাশের হার ৭৭.৮০। উপজলা পর্যায়ে এবারে সেরা ফলাফল অর্জন করেছে উত্তর পোমরা উচ্চ বিদ‌্যালয় এবং সর্বনিন্ম ফলোফল অর্জন করেছে রফিকাবাদ বালিকা উচ্চ বিদ‌্যালয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ