রাঙ্গুনিয়ায় এমবিডিসির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী সম্পন্ন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮, ৪:৩১ অপরাহ্ন
রাঙ্গুনিয়ায় এমবিডিসির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী সম্পন্ন হলো....

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে হিলফুল ফুযুল একতা সংঘের উদ্যোগে রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবের ব্যবস্থাপনায় গত সোমবার ৩ ডিসেম্বর সকাল ১১টা হতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা এডমিন মুহাম্মদ সরোয়ার আজম, লুৎফা আকতার রুপা, মডারেটর মুহাম্মদ মুবিনুল হক বাবর, মুহাম্মদ ফরহাদ, রাজ্জাক হোসাইন রোকন, এমরান হোসাইন, রিমা আকতার রিমু, কার্যকরী সদস্য টুম্পা আকতার, রিনা জামান, মিনা, ফারিয়া আলভি, মামুন প্রমুখ।

কর্মসূচীতে প্রায় ৩শ’র অধিক বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হয় এবং সকলকে রক্তদানের জন্য উৎসাহিত করা হয়।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ