রাঙ্গুনিয়ার হাটবাজার স্থানান্তর ও যানবাহন বন্ধের  নির্দেশ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ১:০৮ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া।।

করোনার সংক্রমণ রোধে মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে জনগণকে ঘরে ফিরাতে ও  বাজারের জনসমাগমসহ শারীরিক দূরত্ব রক্ষা করার জন্য সাপ্তাহিক হাটবাজার স্থানান্তর এবং সিএনজি ও অটোরিকশাসহ সকল যানবাহন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মাসুদুর রহমান।

সোমবার সকালে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সাথে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় বক্তব্যে রাখেন, উপজেলা কর্মকর্তা ভূমি ফখরুল ইসলাম, সার্কেল অফিসার আবুল কালাম আজাদ, মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময়ে উপস্থিত ছিলেন, শান্তির হাট ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের মেম্বার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, গোছরা ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হামজা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ অন্যান্য বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ