রাঙ্গুনিয়ায় শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন 

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮, ৬:২৮ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।

চট্টগ্রামে রাঙ্গুনিয়া সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ ”  উপজেলা মধ্য-দক্ষিণ ও উত্তর জোনের ব্যবস্থাপনায় শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় একযোগে সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপ- পরিচালক সার্বিক এমন.সোহেল তালুকদার ও উপ- পরিচালক নিয়ন্ত্রক এইচ. এম.ফরিদ ।

রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা আকতার হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি  জামাল উদ্দিন, অভিভাবক প্রতিনিধি সদস্য জাফর ছালেক সিকদার,বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.মিজানুর রহমান,সহকারী শিক্ষক অমলেন্দু ধর, মোসলেম উদ্দিন, উপজেলা ইসলামী ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আলী শাহ নেছারী, সাধারণ সম্পাদক করিম উদ্দিন হাসান, সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুল কাদের, উপজেলা হালিম-লিয়াকত স্মৃতি সংসদের উপদেষ্টা একরাম হোসেন,সাংবাদিক আফতাব হোসেন আব্বাস, দেলোয়ার হোসাইন প্রমুখ।

উপজেলা মধ্য-দক্ষিণ জোনের উপ- পরিচালক সার্বিক এমন.সোহেল তালুকদার বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য রাঙ্গুনিয়া উপজেলাকে দুটি জোনে বিভক্ত করা হয়েছে। এই দুইটি জোনে সাতটি কেন্দ্রে (স্কুল ও মাদ্রাসা) পর্যায়ের তৃতীয় শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত সর্বমোট দুই হাজার পাঁচশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

কেন্দ্রীয় শহীদ-হালিম লিয়াকত স্মৃতি সংসদের ভাইচ চেয়ারম্যান এইচ এম শহীদুল্লাহ মুঠোফোনে বলেন, সারাদেশে বাইশটি জেলায় তিন শতাধিক কেন্দ্রে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ