রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাকিম মাসুদুর রহমানের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয়....
দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চারা বটতল, কালুগোট্টা ও লিচু বাগান ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে নির্মাণাধীন পাকা স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।
বুধবার ৯ জানুয়ারী’১৯ বিকাল ৪টায় পৃথকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাকিম মাসুদুর রহমানের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে তাঁকে সহযোগিতা করেন সহকারী কমিশনার ভূমি পূর্বিতা চাকমা ও থানার পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদর রহমান জানিয়েছেন, সরকারি এসব স্থানে অবৈধভাবে দীর্ঘদিন ধরে পাকা স্থাপনা নির্মাণ করা দখলকৃত নির্মাণাধীন স্থাপনা ভেঙে দেয়া হয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.