দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পাঁচবাড়ী এলাকায় অগ্নিকান্ডে বসতবাড়ী ও দোকান ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারী) রাত ৯টায় দিকে ইলেক্ট্রিক চাকেট অথবা ঘরের চুলার হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৯টায় দিকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতবাড়ী ও দোকানে । স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে ততক্ষণে ছয়টি বসতবাড়ী ও দুইটি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।
পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সওদাগর তারেক জানান, অগ্নিকান্ডে ছয়টি বসতবাড়ী ও দুইটি দোকান আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। এতে অন্তত ২০/২৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়।
You must be logged in to post a comment.