রাঙ্গুনিয়া শিল্পকলা একাডেমী সংস্কৃতিক উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮, ১:৩১ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমী ও মুক্তমঞ্চের শুভ উদ্বোধন হওয়ায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী পৃষ্ঠপোষকতায় “সংস্কৃতিক উৎসব অনুষ্ঠান” বুধবার (৫ ডিসেম্বর) বিকালে একাডেমি মুক্তমঞ্চের মাঠে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে ও ATO নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি পূর্বিতা চাকমা, উপজেলা মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে, প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুল ইসলাম, ইলিয়াস, প্রকৌশলী দিদারুল আলম, সমাজসেবা অফিসার মোঃ হাসান, সমবায় অফিসার দিবাকর দাস মান্না, শিক্ষা অফিসার মোহাম্মদ জহির উদ্দিন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক রাশেদা বেগম, খাদ্য পরিদর্শক আসাদ ভূইয়া, সাংবাদিক জিগারুল ইসলাম জিগার, মাসুদ নাসির, আফতাব হোসেন আব্বাস, জগরুল হুদা, দেলোয়ার হোসাইন প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক টিভি, বেতার ও স্থানীয় শিল্পী গান ও নৃত্যে পরিবেশন করেন। বিশেষ করে প্রিয়ন্তি তালুকতার, সংগীত শিল্পী মোস্তফা কামাল, রাতুল বৈদ্য, তাসনুবা আকতার স্বর্ণালী, জ্যাকলিন তংচঙ্গা, নৃত্য শিল্পী মৃত্তিকা বড়ুয়া, সম্পূর্ণা দেব প্রাপ্তী, নুরুল ইসলাম রকি,বাউল শিল্পী অমিত সেন গুপ্ত প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ