দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত মেধাবিকাশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা একযোগে রাঙ্গুনিয়া উপজেলা দশটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে ১০ ঘটিকার সময় পোমরা রোশাই পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চারটি কক্ষে পরীক্ষা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কেন্দ্রসচিব সোমা দাশ।
রোশাই পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন,হিলাগাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন বড়ুয়া, হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তানিয়া বড়ুয়া, পোমরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সানজিদা আক্তার, লতিফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রুবি আক্তার প্রমুখ।
রোশাই পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রসচিব সোমা দাশ বলেন, পোমরা ইউনিয়নে অবস্থিত সরকারি ও বেসরকারি কে.জি স্কুলের শিক্ষার্থী সহ এ কেন্দ্রে সর্বমোট একশত জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদিকে রাঙ্গুনিয়া মেধাবিকাশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক কাল শাহ বলেন, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত রাঙ্গুনিয়া দশটি কেন্দ্রে সর্বমোট দুই হাজার ছয়শ জন ক্ষুদে মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
You must be logged in to post a comment.