রাঙ্গুনিয়া মির্জা হোসাইনীয়া মাদরাসার নবীন বরণ ও বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:০৩ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আঞ্জুমানে রাহমানির আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পরিচালিত মির্জা হোসাইনীয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার নবীন বরণ, দস্তারে ফজিলর ও বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (২ জানুয়ারী) সকালে মাদরাসার হলরুমে মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মির্জা ওমর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ মুহসিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, মাদ্রাসার সেক্রেটারি আলহাজ্ব লোকমান কোম্পানি, আলহাজ্ব সেকান্দর হোসেন চৌধুরী, দাতা পরিবারের সদস্য মাস্টার আহমদ সৈয়দ, প্রকৌশলী ফজলুল করিম, এস আই মির্জা জহির, গাউছিয়া কমিটির সহ-সভাপতি আলহাজ্ব ছালেহ আহমদ সওদাগর, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মাতব্বর, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ চৌধুরী, মাওলানা ইউসুফ আনসারী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ্ব হাফেজ ওসমান গণি, মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়ার, মুহাম্মদ হোসাইন কাদেরী প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ