রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮, ৮:২৩ পূর্বাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭  রাঙ্গুনিয়া হতে নির্বাচিত সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. হাছান মাহমুদ এমপি কে পুনরায় জয়যুক্ত করার লক্ষে উপজেলা পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে বর্ধিত সভা রবিবার (২ ডিসেম্বর) রাতে পোমরা ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে সংগঠনের সভাপতি ছৈয়দুর আলম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির আহমেদ চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পৌরসভার মেয়র সাহাজান শিকদার, পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন মুন্সী, জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, ইমরুল করিম রাশেদ, ওসমান গনি প্রমুখ।

বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন, পোমরা ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু তাহের মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ হোসেন, পোমরা যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, আব্দুল মান্নান, আব্দুল মোতালেব, জসিম উদ্দিন, জামাল উদ্দিন, রাশেদ চৌধুরী, আহসান উল্লাহ , জাহাঙ্গীর আলম প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ