দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের রোশাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ৯ই ফ্রেব্রুয়ারি’১৯ শনিবার সকালে অনুষ্ঠিত হয়।
সকাল হতে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আর ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
রোশাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিদর্শন করেন পোমরা
ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা পরিদর্শক দিদারুল আলম।
এই সময় উপস্থিত ছিলেন রোশাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সোমা দাশ।
পরিদর্শন দিদারুল আলম বলেন, ‘শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হয়। পাশাপাশি ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন শাল দুধ ডিম, কলিজা, মাছ, মাংস, মিষ্টি আলু, গাজর, মিষ্টি কুমড়া, লালশাক, কচুশাক, পালংশাক, পাকা আম, পাকা পেঁপে ও পাকা কাঁঠাল ইত্যাদি খাওয়াতে হয়।’
ক্যাম্পেইনে কর্মরত আফরোজা ইয়াসমিন বলেন, ‘সকালে ভিটামিন ‘এ’ প্লাস লাল ও নীল রঙের ক্যাপসুল প্রায় ৩শ’র বেশি শিশুদের মধ্যে খাওয়ানো হয়েছে।’
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.