রাঙ্গুনিয়া উপজেলাকে বাল্য বিবাহ ও মাদকমুক্ত করার করব: উপজেলা নির্বাহী অফিসার

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯, ১০:৫৪ পূর্বাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি ।।

রাংগুনিয়া সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২০১৯ সালে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ, এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) সকালে বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আবদুর রহমান তালুকদারের
সভাপতিত্বে ও মাষ্টার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্য রাখেন, সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাল্য বিবাহ ও মাদকদ্রব্য সেবন না করার জন্য অনুরোধ করেন এবং ভবিষ্যতেও বাল্য বিবাহে না জড়ানো ও যে কোন ধরনের মাদকদ্রব্য না গ্রহণ করার জন্য সকল শিক্ষার্থীদের নিকট শপথ করান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রানীরহাট ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক এটিএম শাহেদ,বিদ্যালয়ের সাবেক সভাপতি বাবু রনজিৎ কুমার শীল, রাংগুনিয়া মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মাষ্টার এম,ইসকান্দর মিয়া তালুকদার,বিশিষ্ট ব্যাংকার এস,এম ইদ্রিস মিয়া,সমাজসেক আমির হোসেন  জাহাঙ্গীর আলম মন্ডল,ভবতোষ বড়ুয়া, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য কবির আহমদ,ফজলুল করিম, জাহাঙ্গীর আলম কোং,অমিয়তোষ বড়ুয়া,মো.নাছের প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারী প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম,পংকজ কুসুম বড়ুয়া,সাইফুদ্দীন,আমির হামজা,প্রাইপ্রু বড়ুয়া প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ