রাঙ্গুনিয়ায় হাজারো ভক্তবৃন্দদের কাঁদিয়ে ভিক্ষুক অজিতানন্দ মহাস্থাবিরের মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন 

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৪ মার্চ, ২০১৯, ৯:৩১ পূর্বাহ্ন

দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া প্রতিনিধি।।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি, ইছাখালী ধর্মরত্ন অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক ও ধর্মসেনাপতি রাঙ্গুনিয়া সদর কেন্দ্রীয় ইছাখালী অশোকারাম বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ,সংঘবন্ধু প্রয়াত অজিতানন্দ মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার(১ মার্চ) দিনব্যাপী উপজেলা সদর ইছাখালী শিশু মেলা মডেল স্কুল মাঠে রাউজান পাহাড়তলী মহামুনি মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ ধর্মপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে ও পি. লোকানন্দ মহাস্থবির, মুক্তি সাধন বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের পাবর্ত বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী
উশৈসিং এমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কল্যান ট্রাস্টের যুগ্ম সচিব (প্রশাসন ও অর্থ) দিলীপ কুমার বণিক,রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি বুদ্ধুরক্ষিত মহাস্থবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের চেয়ারম্যান জিনবোধি মহাস্থবির, পটিয়া সংঘরাজ প্রর্নাচার ভিক্ষু সংঘের মহাসচিব ডা.সংবপ্রিয় মহাস্থবির,অষ্ট্রেলিয়ার ভিক্ষু অধ্যাপক থিক কোয়াং, থাইল্যান্ড ব্যাংকক মহাচুলালংকরণ বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালক অধ্যাপক হাংসা ধর্ম্মাহাসো, চিকিৎসক সুচানা কায়সান, প্রভাষক প্রমোত পানথাপাথ, থাইল্যান্ডের রেডক্রস প্রতিনিধি, ডিরসেন চান্ডারাড়ি, সংঘরাজ পূর্নাচার ভিক্ষু সংসদের মহাসচিব সংঘপ্রিয় মহাস্থবির, অধ্যাপক অর্থদর্শী বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি বিমলজ্যোতি মহাস্থবির, মহাসচিব সুমঙ্গল মহাস্থবির, যুগ্ম মহাসচিব এস লোকজিৎ স্থবির, প্রধান সমন্বয়কারী নীহার কান্তি বড়ুয়া, অর্থসচিব ভিক্ষু কে শাসনপ্রিয়, দীপংকর থের, দেশ-বিদেশের বৌদ্ধ ভিক্ষু, বৌদ্ধ স¤প্রদায়ের লোকজনসহ হাজার লোকের সমাগম হয়।

উল্লেখ্য যে, ৩০ আগষ্ট’১৮ ইং অজিতানন্দ মহাস্থবির পরলোকগমন করেন।  ১৪ সেপ্টেম্বর অশোকারাম বিহারে তাঁর মরদেহ পেটিকাবদ্ধ(কফিন) করা হয়।

রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান উদযাপন কমিটির মহাসচিব সুমঙ্গল মহাস্থবির বলেন, “প্রয়াত ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের জন্য কয়েক মাস আগে থেকে প্রস্তুতি নেয়া হয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ