মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি ।।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরাপদ ও সুষ্ঠুভাবে দেশের জনগণ সৎ, যোগ্য, পছন্দনীয় প্রার্থীদের নির্ভয়ে ভোট দেয়ার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের এক ঝাঁক তরুণ শান্তিতে বিজয় নাটক গত সোমবার ২৪ ডিসেম্ব ’১৮ সকালে উপজেলা সদর ইছাখালী চত্বরে মঞ্চায়নের আয়োজন করা হয়।
নাটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের মেধাবী শিক্ষার্থীরা তাদের অভিনয়ের মাধ্যমে সৎ, যোগ্যতাসম্পন্ন, দেশপ্রেম ও দেশের উন্নয়নে অবদান রাখাতে পারবে এমন প্রার্থীদের জয়যুক্ত করে সংসদে পাঠানোর আহ্বান জানান।
নাটকের অভিনয়ের মাধ্যমে তারা আরো বোঝাতে চাইলেন সন্ত্রাস, ঘুষঘোর ও দুর্নীতি ও দেশপ্রেম নেই, এমন প্রার্থীদের ভোট না দেয়ার আহ্বান জানান।
নাটকে চবির নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তুষার, মিহির, নিশি, প্রেম, শাফায়েত, তরী, মিলি, রব্বানী, ইকবাল প্রমুখ অভিনয় করেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.