দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলাস্থ উত্তর নোয়াগাঁও হিলফুল ফুযুল শাখার উদ্যোগে ২য় তম নামাজ প্রশিক্ষণ কর্মশালায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও ফাতেহা-এ-ইয়াজ দাহুম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল শুক্রবার (১১ জানুয়ারী) বাদে জোহর উত্তর নোয়াগাঁও আল্লামা রুমী (রহ.) দাখিল মাদ্রাসার মাঠে আলহাজ্ব হারুন মাতব্বর সভাপতিত্বে ও সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের কাদেরীর ।
উদ্বোধনী বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক জনাব, মুহাম্মদ হোসেন সওদাগর।
প্রধান বক্তার বক্তব্য রাখেন,পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার এবতেদায়ী প্রধান ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গুনিয়া পৌরসভার কমিশনার আলহাজ্ব জালাল উদ্দিন, উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান, গোচরা ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মধ্যম নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আব্দুল আলী প্রমুখ।
সংগঠনের সভাপতি মাওলানা মঈন উদ্দিন শুভেচ্ছা বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান, তিনি বলেন, যুব ও ছাত্র সমাজকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য গতবছরের ন্যায় এবছরও মাসব্যাপী নামাজ প্রশিক্ষণ কর্মশালায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
You must be logged in to post a comment.