রাঙ্গুনিয়ায় বাস ও চাঁদের গাড়ির সংঘর্ষে আহত ২

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২ মার্চ, ২০১৯, ৭:৫৮ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।

রাঙ্গুনিয়ায় বাস ও চাঁদের গাড়ির( টমটম) সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে রাঙ্গুনিয়ার উপজেলাধীন পোমরা ইউনিয়নের শান্তিরহাটস্থ ওয়াশা প্রজেক্ট গেইট সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনায় ঘটে। এই দূর্ঘটনায়  ড্রাইভারসহ বাসটিকে জব্দ করেছে পুলিশ। আহত অবস্থায় স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক থেকে তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করেন।

আহত জাহাঙ্গীর আলমের ছোট ভাই সালাউদ্দিনের সাথে যোগাযোগের মাধ্যম জানা যায়,শুক্রবার সকাল ১১টার দিকে কাপ্তাই সড়কের পূর্ব দিক থেকে জ্বালানী কাঠ ভর্তী একটি টমটম গাড়ি নিয়ে পশ্চিম পোমরা নবাবী পাড়া(আমাদের ঘরে) দিকে নিয়ে আসছিল। আসার পথে ইউনিয়নের ওয়াশা প্রজেক্ট গেইট এলাকায় ধামাইরহাট থেকে আসা চট্টগ্রাম গামী একটি দ্রুতগামী বাস পেছন দিক থেকে এসে ধাক্কা মারে। এতে টমটমে থাকা ড্রাইভার সহ আমার ভাই জাহাঙ্গীর আলম গুরুতর আহত হয়। অপর আরোহী হলেন, টমটম ড্রাইভার পোমরা ইউনিয়নে পশ্চিম পোমরা নবাবী পাড়া নিবাসী সামশুল আলমের পুত্র রফিকুল ইসলাম। বর্তমানে তারা দুইজন চট্টগ্রাম মেডিকেল চিকিৎসাধীন রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ