রাঙ্গুনিয়ায় পোমরা উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ সালের এসএসসি শিক্ষার্থীদের আনন্দভবন ও পূর্ণমিলনী

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:০২ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী পুরাধা শিক্ষা প্রতিষ্ঠান পোমরা উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সাবেক শিক্ষার্থীদের আনন্দভবন ও পূণমিলনী বৃহস্পতিবার (২১ শে ফ্রেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়।

আনন্দভবন ও পূর্ণমিলনীতে উপস্থিত ছিলেন, ডাঃ তপন শীল, ইন্জিনিয়ার সৈয়দ জিল্লুর রহমান, ইন্জিনিয়ার আবদুল্লাহ আল নোমান, এডভোকেট অলি আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ প্রবাসী কাজী জাহেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জাহেদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ  নাছির উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আবদুল হালিম, নুরুল আজিম, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আবদুল হালিম, প্রবাসী শাকিল, রবিউল ইসলাম, অধ্যাপক শিবলী, আমির হামজা, মোঃ হোসেন, ব্যবসায়ী আব্দুল সালাম, ব্যবসায়ী পিন্টু, ব্যবসায়ী মুরাদ সুলতান,রফিক, ব্যবসায়ী আনোয়ার হোসেন, মোঃ ইউসুফ, ব্যবসায়ী আরিফ, মোঃ আবু তাহের, নাজিম উদ্দিন, ওসমান ফারুক,সংকর দেব,জেকেট তালুকদার, কেমিস্ট সুজন শীল, ব্যবসায়ী ইকবাল চৌধুরী প্রমুখ।

আয়োজক কমিটি আহ্বায়ক নুরুল আজিম জানায়, স্কুলটি ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ প্রথম আনন্দ ভ্রমনের আয়োজন,দীর্ঘ ২২ বছর পূর্বে ১৯৯৭ সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণকারী সাবেক অনেক শিক্ষার্থী বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ করে ডাক্তার, ইন্জিনিয়ার, এডভোকেট , রাজনৈতিকবিদ ও ব্যবসা কাজে কর্মরত রয়েছে তাদের কে একত্রিত করার প্রয়াসে এবং বিশেষ করে ভবিষ্যত জনসেবামূলক কর্মকান্ড বিষয়ক ঐক্যমত হওয়ার জন্য বিশ্বে সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমনের আয়োজন । তিনি আরো জানান, এ আয়োজনে স্কুল জীবনে সাবেক ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ