রাঙ্গুনিয়ায় পোমরা ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮, ৯:৩৫ অপরাহ্ন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পোমরা ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা সম্পন্ন হলো....

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পোমরা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া হতে নির্বাচিত এমপি ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. হাছান মাহমুদ এমপিকে পুনরায় জয়যুক্ত করার লক্ষ্যে পোমরা ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা রবিবার ৬ ডিসেম্বর’১৮ বিকেলে পোমরা ইউনিয়ন পরিষদের হলরুমে যুবলীগের সভাপতি মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ডা. হাছান মাহমুদ এমপির একান্ত সহকারী ইমরুল করিম রাশেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য জসিম উদ্দিন মুন্সী, জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, ওসমান গনি, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দুর আলম তালুকদার, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, পোমরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আসাদ, পোমরা ইউপি সদস্য আবু তাহের মেম্বার, উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক নাছির উদ্দিন, ছাবের প্রমুখ।

পোমরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম.আর বাবুল সঞ্চালনার দায়িত্ব পালন করেন। বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক আহসান উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর, পোমরা যুবলীগের সাধারণ সম্পাদক নুর আলী, যুবলীগের নেতা টিপু নাথ, জামাল উদ্দিন, নুরুল আবছার নয়ন প্রমুখ।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ