রাঙ্গুনিয়ায় নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন ও  শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত 

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮, ৭:০৭ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।

রাঙ্গুনিয়ায় আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন ও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারস্থরে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি  জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.মিজানুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি সদস্য জাফর ছালেক সিকদার, দিদারুল ইসলাম, শওকত হোসেন সেতু, সহকারী শিক্ষক অমলেন্দু ধর, মোসলেম উদ্দিন, নাছির উদ্দিন, উপজেলা শহীদ হালিম-লিয়াকত সংসদের উপদেষ্টা একরামুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক এইচ.এম ফরিদ, সাংবাদিক আফতাব হোসেন আব্বাস, দেলোয়ার হোসাইন প্রমুখ।
সভায় সভাপতি তাঁর বক্তব্যে শুরুতে  চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে নিমিত শহীদ মিনার নির্মাণে সহযোগিতা করায় জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ১৯৭১ সালের
১৪ ডিসেম্বর দখলদার পাকহানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে তাদেরকেও শ্রদ্ধায় সাথে স্মরণ করে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ