রাঙ্গুনিয়ায় দেহব্যবসা বোর্ডিংয়ে ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯, ৯:৩২ অপরাহ্ন
মেঘনা আবাসিক বোর্ডিংয়ের মালিক এই হোটেলে দেহব্যবসা করে আসছিল...

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি ।।

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের লিচুবাগান বাসস্টেশনে অবস্থিত আবাসিক হোটেল মেঘনা বোর্ডিংয়ে দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিক্ষুব্ধ জনতা গত ১০ ফেব্রুয়ারী’১৯ রবিবার দুপুরে মেঘনা বোর্ডিং ভাঙচুর করেছে।

স্থানীয় জাকিরুল ইসলাম জাকির অন্যদৃষ্টি প্রতিনিধিকে বলেন, মেঘনা আবাসিক বোর্ডিংয়ের মালিক এ হোটেলের দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার আড়ালে বিভিন্ন এলাকা ও চট্টগ্রাম শহর হতে দেহব্যবসা করে আসছিল।

গত কিছুদিন আগে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৩ নারীসহ আটক করে স্থানীয় জনতা। পরে  রাঙ্গুনিয়া থানা ও স্থানীয় ব্যবসায়ীরা তালা লাগিয়ে এ হোটেল বন্ধ রাখার নির্দেশ দেন।

গত ৯ই ফেব্রুয়ারী’১৯ শুক্রবার হোটেলের তালা ভেঙে আবার চালু করলে স্থানীয় জনতা ও সর্বস্তরের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে সকালে এ দেহব্যবসা বোর্ডিংয়ে ভেঙে দেন। বিক্ষোভ মিছিল বের করে এবং অবিলম্বে হোটেলের মালিককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অন্যদৃষ্টি/এলিস হক 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ