রাঙ্গুনিয়ায় ড. হাছান মাহমুদের সর্মথনে মহিলা সমাবেশ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮, ১২:৪২ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এদেশে ১০ বছরে যে উন্নয়নের করেছে তা গত ২০ বছরও হয়নি...

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে ড. হাছান মাহমুদের সর্মথনে মহিলা সমাবেশ বুধবার ২৬ ডিসেম্বর’১৮ বিকেলে শিলক নুর জাহান ক্লাবের হলরুমে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পলাশি বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সাম্পাদক নিলুফা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার।

প্রধান বক্তার বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সাম্পাদক বাসন্তী প্রভা পালিত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দীন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সাম্পাদক মোহাম্মাদ ইউনুচ, শাকিলা ফাতিমা, আইরিন সুলতানা, সাবিনা শারমিন, মাহনুর তাসনিম, খাদিজা আকতার, রুবি আকতার জোসনা আকতার, রাজু আকতার, নাদিয়া আকতার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এদেশে ১০ বছরে যে উন্নয়নের করেছে তা গত ২০ বছরও হয়নি। বিশেষ করে শেখ হাসিনার সরকার নারীবান্ধব সরকার। এ সরকার নারীদের বিভিন্ন উন্নয়নের অবদান রাখেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ