রাঙ্গুনিয়ায় জামেউল উলুম ফাযিল মাদ্রাসার সভাপতি জসিম উদ্দীন মুন্সী কে  সংবর্ধনা প্রদান

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯, ৭:২০ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার সম্মানিত সভাপতি ও রাঙ্গুনিয়া দলিল লেখক সমিতির সভাপতি জসিম উদ্দীন মুন্সী পবিত্র ওমরা হজ্ব পালনের শেষে দেশে আগমন করলে মাদ্রাসার শিক্ষক- কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অধ্যক্ষ মাওলানা আবু তাহের আল-কাদেরীরর নেতৃত্বে মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রাঙ্গুনিয়া সাব রেজিস্ট্রার অফিসে অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মাদ্রাসার উপাধ্যক্ষ মুজিবুল হক,আরবি প্রভাষক নুরুল ইসলাম, আরবি প্রভাষক এস এম মঈন উদ্দীন, ইতিহাস প্রভাষক কুতুব উদ্দীন, আরবী প্রভাষক শরীফ,আরবি প্রভাষক দিলদার হোসাইন, সহকারি শিক্ষক  মাহবুবুল আলম, সহকারি শিক্ষক মুজাহিদুল ইসলাম, সহকারি মাওলানা আব্দুল কাদের, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা এয়াকুব , ইবতেদায়ী প্রধান ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক, রফিকুল ইসলাম,খোরশেদ আলম, দেলোয়ার হোসাইন প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ