রাঙ্গুনিয়ায় কম্পিউটার ট্রেনিং সেন্টারের সনদ বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯, ৩:৪৯ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলাধীন কম্পিউটার ট্রেনিং সেন্টার( সি.টি.সি’র) রাঙ্গুনিয়ার উদ্যোগে সনদ বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠান সোমবার (১১ মার্চ) বিকালে নিজস্ব কার্যালয়ে রাংগুনিয়া স্কুলের আই.সি.টি. শিক্ষক ও সি.টি.সি’র প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার শাহে এমরান রনির সভাপতিত্বে ও তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কে.আর. টি.টি.আইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও সি.টি.সি’র উপদেষ্টা মুহাম্মদ তৌহিদুল আমিন,রাংগুনিয়া স্কুলের সহকারী ইংরেজি শিক্ষক মুহাম্মদ ইমরান খান, সি.টি. সি’র প্রতিষ্ঠাতা পরিচালক ইমাম হোসাইন নয়ন প্রমুখ।

আরো মন্তব্য রাখেন,অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক
মুহাম্মদ ফরহাদ, শিক্ষার্থী ইয়াছিন আরাফাত।

অনুষ্ঠানে সভাপতি তাঁর শুভেচ্ছা বক্তব্য বলেন,২০১৮ সালে জানুয়ারি -জুন সেশনের ভর্তিকৃত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত জাতীয় দক্ষতা মান বেসিক ট্রেড কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও উক্ত প্রতিষ্ঠানে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের বরন করা হয়।
উপস্থিত বক্তরা বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা অর্জন করা প্রয়োজন এবং প্রতিষ্ঠানে সফলতা কামনা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ