দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
রাঙ্গুনিয়ায় আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন সুস্থ ও সুষ্ঠু ভাবে নেওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কমিশনের উদ্যোগে দিনব্যাপী ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা সোমবার (১১ মার্চ) রাঙ্গুনিয়া বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ও নিবার্হী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম অতি: জেলা প্রশাসক (সার্বিক) জনাব, মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি পূর্বিতা চাকমা, থানার ভারপ্রাপ্ত (ওসি) ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূঁইয়া, নির্বাচন কর্মকর্তা আবু সাঈদ প্রমুখ।
পোলিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন আনোয়ারা উপজেলা রিটার্নিং অফিসার প্রশিক্ষক জনাব, ফারুক হাসান এবং তিনি প্রশিক্ষণ কর্মশালায় বলেন, ৫ম উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সরকার পাঁচ স্তরের নিরাপত্তা মাঠে কাজ বলেও জানান।
উপজেলা নির্বাচন কমিশনারের কর্মকর্তা জানান, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য
উপজেলাস্থ সকল স্কুল,কলেজ মাদ্রাসার ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত প্রায় একহাজার আটশত বাষট্টি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। তন্মধ্যে ১৬ জন প্রশিক্ষক ,৯২ জন প্রিজাইডিং, ৫৯০ জন সহকারী প্রিজাইডিং ও ১১৮০ জন পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করেন।
You must be logged in to post a comment.