রাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের নির্বাচনী প্রচারণা স্থগিত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮, ৯:১৬ অপরাহ্ন
শনিবার ১৫ ডিসেম্বর’১৮ সকাল ১০টায় উপজেলা ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ হতে নির্বাচনী প্রচারণা জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল....

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি ।।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া-বোয়ালখালী আংশিক) নির্বাচনী এলাকা সংসদীয় আসনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের একক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী রাঙ্গুনিয়া রাহাতিয়া বিসমিল্লাহ শাহ দরবার শরীফের সাজ্জাদানাশীন সৈয়দ মাওলানা আবু নওশাদ নঈমীয়ের সমর্থনে মোমবাতি প্রতীকের নির্বাচনী প্রচারণা আজকের জন্য স্থগিত করেন উপজেলা ইসলামী ফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটি।

শনিবার ১৫ ডিসেম্বর’১৮ সকাল ১০টায় উপজেলা ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ হতে নির্বাচনী প্রচারণা জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গত শুক্রবার ১৪ ডিসেম্বর রাতে পুলিশ প্রশাসনের নির্দেশনায় আজকের জন্য শনিবার ১৫ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার অংশ (শোডাউন) স্থগিত করা হয়।

উপজেলা ইসলামী ফ্রন্টের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক ও সচিব মুঠোফোনে সর্বস্তরের সুফীবাদী জনগোষ্ঠী ও আপামর জনসাধারণকে ধৈর্য সহকারে এই নির্দেশনা পালনের অনুরোধ জানিয়েছেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ