রাঙ্গুনিয়ায় আল হুদা একতা সংঘের মিলাদ মাহফিল

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮, ৪:৩৯ অপরাহ্ন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আল হুদা একতা সংঘের মিলাদ মাহফিল অনুষ্ঠিত হলো....

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার সামাজিক ও ধর্মীয় সংগঠন আল হুদা একতা সংঘের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল গত রবিবার ২ডিসেম্বর রাতে পশ্চিম পোমরা গোমস্তারপাড়া জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে রাঙ্গামাটি কর্ণফুলী সরকারি কলেজের অধ্যাপক সাইফুল আলম মাসুদের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বক্তব্য দেন আল হুদা একতা সংঘের সভাপতি জসিম উদ্দিন।

মিলাদ মাহফিলে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মছিদ্দৌলা (ম.জি.আ)।

মিলাদ মাহফিলে বক্তব্য দেন বাংলাদেশ বেতার, চ্যানেল আই, মাই টিভির উপস্থাপক মুফতি এহসানুল হক মুজাদ্দেদী, সরফভাটা জামে মসজিদের খতিব মাওলানা মহাব্বত আলী আল কাদেরী, সীতাকুন্ড ভাটিয়ারী কাজী জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কবির কাদেরী, কেন্দ্রীয় গাউছিয়া সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী শাহ নেছারী, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হাফেজ জাহেদুল আলম, মাওলানা রুকন উদ্দিন, মাওলানা আবদুল গফুর প্রমুখ।

মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোমরা লতিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল ওহাব, বিশিষ্ট সমাজসেবক হাজী আমিনুর রহমান, ছৈয়দ বক্স, তফজ্জল আহমদ, আহমদ নবী ডাক্তার আব্দুল হামিদ, নুরুন্নবী সওদাগর, নূর মোহাম্মদ, আলমগীর তালুকদার রনি, মোহাম্মদ ছাবের, সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ